গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ১৪ নভেম্বর ২০২৬
Shikhbo ফ্রি অ্যাসেসমেন্ট ক্লাস বুক করার জন্য আপনার কাছ থেকে সামান্য তথ্য নেয়। এই পেজে লেখা আছে কী তথ্য নিই, কেন নিই এবং আপনি কী করতে পারেন।
আমরা কী তথ্য নিই
বুকিং ফর্মে আপনি যে নাম, WhatsApp নম্বর এবং বেছে নেওয়া দেশ দেন।
আপনার সংযোগ থেকে পাওয়া মোটামুটি অবস্থান (শুধু দেশ বা শহর) এবং ফর্ম জমা দেওয়ার সময়। এটি আপনার সাথে সঠিক সময়ে যোগাযোগ করতে সাহায্য করে।
আপনি কোন বিজ্ঞাপন বা লিংক থেকে এসেছেন (যেমন ক্যাম্পেইনের নাম), যাতে কোন বিজ্ঞাপন কাজ করছে বুঝতে পারি।
কেন ব্যবহার করি
শুধু আপনার সাথে WhatsApp-এ বা ফোনে যোগাযোগ করে ফ্রি অ্যাসেসমেন্ট ক্লাসের সময় ঠিক করা এবং ক্লাস সম্পর্কে জানানোর জন্য।
আমরা আপনার তথ্য বিক্রি করি না এবং বিজ্ঞাপনের জন্য অন্য কাউকে দিই না।
কারা দেখতে পায়
আমাদের যে টিম সদস্যরা আপনার সাথে যোগাযোগ করেন, শুধু তারাই। তথ্য একটি ব্যক্তিগত চ্যানেলে আসে, এই ওয়েবসাইটে সংরক্ষণ করা হয় না।
বিজ্ঞাপন পরিমাপ (Meta Pixel)
বিজ্ঞাপনের ফলাফল মাপার জন্য এই সাইটে Meta (Facebook) Pixel চালু থাকতে পারে। এটি পেজ দেখা এবং ফর্ম জমা দেওয়ার মতো সাধারণ ঘটনা Meta-কে জানায়। আপনার নাম বা নম্বর এই পরিমাপে পাঠানো হয় না।
আপনার অধিকার
আপনি যেকোনো সময় আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে বলতে পারেন, এবং আমাদের যোগাযোগ বন্ধ করতে বলতে পারেন। শুধু WhatsApp-এ জানান: +880 1758-219300।
শিশুদের তথ্য
শিশুদের ক্লাসের জন্য ফর্মটি অভিভাবক পূরণ করবেন বলে আমরা ধরে নিই। অভিভাবকের অনুমতি ছাড়া শিশুর তথ্য দেবেন না।
নীতি বদলালে
এই নীতি বদলালে এই পেজে নতুন তারিখসহ জানানো হবে।